
নিজস্ব প্রতিবেদক, দেশবাংলা ডট নেটঃ
উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান আবদুস সালামের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস আক্রান্ত হয়েছে।
এর আগে তিনি বৃহস্পতিবার (২৫ জুন) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হন। এমএ সালাম বর্তমানে চমেক হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন । তার শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছেনে কর্তব্যরত চিকিৎসকরা।
চমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. আফতাবুল ইসলাম বলেন, তিনি হাসপাতালে ভর্তি হওয়ার আগে নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন। শনিবার (২৭ জুন) হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে তিনি করোনায় আক্রান্ত জানানো হয়েছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















