
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় বড়হাতিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৭টি উন্নয়নমুলক প্রকল্পের কাজ উদ্বোধর করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালামের পক্ষ থেকে চট্টগ্রাম-১৫ ওয়ার্ডের উপজেলার বড়হাতিয়ায় বিভিন্ন এলাকায় ৬টি সড়ক ও ১টি মিনি ওয়ালের নির্মাণাধীন কাজের শুভ উদ্বোধন করা হয়।
১৮ নভেম্বর (বুধবার) সকালে নির্মাণাধীন সড়ক ও ওয়ালের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার কামাল।

এসময় উপস্হিত ছিলেন বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা,কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম আমিনের স্নেহধন্য ,বড়হাতিয়ার কৃতি সন্তান মিরান হোসেন মিজান,সমাজসেবক আলহাজ্ব নুরুল কবির চৌধুরী,আওয়ামীলীগ নেতা মুহাম্মদ রফিক,বড়হাতিয়া ইউপির মেম্বার মুহাম্মদ রফিক, মুহাম্মদ বেলাল উদ্দিন,সাবেক ছাত্রলীগ নেতা কামরুজ্জামান মাসুম, মুহাম্মদ ইউসুফ, বড়হাতিয়া ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি মুহাম্মদ আইয়ুবসহ অনেকেই।
মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ঠ আলেমেদ্বীন মাওলানা নুরুল কবির।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




