ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী

জুলাই বিপ্লবে যুবকদের অবদান অনস্বীকার্য

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেছেন, গত ১৫ বছরের আন্দোলন-সংগ্রামে যুবকদের ব্যাপক অংশগ্রহণ ছিল। জুলাই বিপ্লবে যুবকদের অবদান অনস্বীকার্য। চিকিৎসায় বৈষম্য, শিক্ষায় বৈষম্য—এসব থেকে মুক্ত হতে হলে যুবকদের মন বুঝতে হবে, না হলে আগামী নির্বাচনে বিজয়ের মুখ দেখা সম্ভব হবে না।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে সাতকানিয়া উপজেলা ও পৌরসভা জামায়াতের উদ্যোগে আয়োজিত যুব প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, যুবকদের সঠিকভাবে পরিচালিত করতে না পারায় নানা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। সাতকানিয়ার ইতিহাস করুণ ইতিহাস। ১৯৯১ সালে ছোট শিশুরাও স্লোগান দিয়েছিল—আমরা যদি ভোটার হতাম, দাঁড়িপাল্লায় ভোট দিতাম। জামায়াত কর্মীরা সমাজকর্মী। চট্টগ্রাম মহানগরে দায়িত্ব পালনকালে আমরা বির্জা খাল পুনঃখনন করেছি, যা জামায়াতকে আরও ২০ বছর এগিয়ে দিয়েছে।

শাহজাহান চৌধুরী বলেন, বৈষম্যমুক্ত সমাজ গঠনে যুবকরা জুলাই বিপ্লবে রক্ত দিয়েছে। এবারে তরুণেরা ভোট না দিলে কস্মিনকালেও বিজয় সম্ভব নয়। সাতকানিয়ায় যুব বিভাগের ১৮৯টি ওয়ার্ড আছে, প্রতিটি ওয়ার্ডে যুবকদের সুসংগঠিত করতে হবে। দাঁড়িপাল্লায় ভোট নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবারের নির্বাচনে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে না পারলে দেশে ইসরায়েল-ফিলিস্তিন পরিস্থিতির মতো অবস্থা হবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব বিভাগের সভাপতি এডভোকেট আবু নাছেরের সভাপতিত্বে সম্মেলনে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল জব্বার, দক্ষিণ জেলা জামায়াতের আমির এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, সাবেক দক্ষিণ জেলা জামায়াতের আমির জাফর সাদেক, অধ্যাপক মাহমুদুল হাসান, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন, সাবেক পৌর আমির এম ওয়াজেদ মিয়া, উপজেলা সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈন, শাহাদাত হোসেন, আয়ুব আলীসহ উপজেলা ও পৌর জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের যুব প্রতিনিধিরা অংশ নেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী

জুলাই বিপ্লবে যুবকদের অবদান অনস্বীকার্য

প্রকাশিত: ০৭:০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫