ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থান পাবে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি: অধ্যাপক ইউনূস

জুলাই ২০২৪-এর ছাত্র-গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই স্বীকৃতি পরবর্তী নির্বাচনে গঠিত সরকার কর্তৃক গৃহীত সংস্কারকৃত সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠের সময় তিনি এ ঘোষণা দেন।

ঘোষণাপত্রের ২৭ নম্বর ধারায় বলা হয়েছে,

> “বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে, ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানকে উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং তা ভবিষ্যৎ নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে সন্নিবেশিত থাকবে।”

এছাড়া ঘোষণাপত্রের ২৪ নম্বর ধারায় উল্লেখ করা হয়,

> “বাংলাদেশের জনগণ জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করছে এবং শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা ও আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতাকে প্রয়োজনীয় সব আইনি সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করছে।”

এ ঘোষণার মধ্য দিয়ে জুলাই আন্দোলনের আত্মত্যাগ ও অর্জনকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

জুলাই গণঅভ্যুত্থান পাবে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি: অধ্যাপক ইউনূস

প্রকাশিত: ০৭:৫১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫