ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

“জুলাই গণঅভ্যুত্থান দিবসে”শহীদ ইশমামের কবরে লোহাগাড়া উপজেলা প্রশাসনের শ্রদ্ধা

রায়হান সিকদারঃ

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ইশমামুল হকের কবরে পুষ্পস্তবক অর্পণ ও জেয়ারত করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ সাইফুল ইসলাম।

৫আগস্ট সকালে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জি পাড়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ ইশমামের কবর জিয়ারত করেন তিনি।

এসময় লোহাগাড়া সদরের প্যানেল চেয়ারম্যান আবদুল মন্নান, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজ ও উপজেলা পরিষদের সিএ ইলিয়াছ রুবেলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ ও জেয়ারত শেষে মোনাজাত পরিচালনা করেন লোহাগাড়া মডেল মসজিদের খতিব মাওলানা আবদুল গফুর।

উল্লেখ্য, ২০২৪সালের ৫ আগস্ট রাজধানী ঢাকার চানখাঁরপুল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির মিছিলে গুলিবিদ্ধ হন শহীদ ইশমামুল হক। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরদিন (৬ আগস্ট) রাত ১১টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট বিকাল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

“জুলাই গণঅভ্যুত্থান দিবসে”শহীদ ইশমামের কবরে লোহাগাড়া উপজেলা প্রশাসনের শ্রদ্ধা

প্রকাশিত: ০১:৩৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫