
লোহাগাড়ায় স্কুলের অনুষ্ঠানে শাহজাহান চৌধুরী
শহীদুল ইসলাম বাবর
জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার, চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, স্বাধীন বাংলাদেশে ৫৪বছর হলেও স্বাধীনতা পুর্ণতা এখনো পায়নি। ২৪ এর জুলাই আন্দোলনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থনের মাধ্যমে দেশ দ্বিতীয়বারের মত স্বাধীনতা লাভ করেছে। তিনি আরও বলেন, ৩৪বছর বয়সে আমি এমপি হয়েছিলাম। দুবারে এমপি ছিলাম।কম বয়সে প্রথমবারের মত এমপি হয়েছিলাম।বিগত দিনে যারাই রাজনীতি করেছে তারাই সম্পদ লুট করেছে, দুর্নীতি করেছে, অনিয়ম করেছে। হাজার বছরের ইতিহাসের এদেশ আমাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ।তিনি গত ৮এপ্রিল মঙ্গলবার সকালে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান সুখছড়ী গৌরসুন্দর উচ্চ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বিদ্যালয় এডহক কমিটির সভাপতি, সাংবাদিক আবদুর রহমানের সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারি শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক। অনুষ্ঠানে কলাউজান ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর ডাঃ সিদ্দিক আহমদ, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ ইকবাল, মোঃ নাজিম উদ্দিন, ইঞ্জিনিয়ার নুরুল আমীন চৌধুরী,পুলিন বিহারী চৌধুরী মেমোরিয়াল স্কলারশীপের আহবায়ক, আমিরাবাদ ইউনিয়নের সাবেক সদস্য মৃনাল কান্তি দাশ মিলনসহ বিদ্যালয়ের অভিভাবক সদস্য,শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৯জন কৃতি শিক্ষার্থীদের মাঝে বুয়েট প্রাক্তন প্রফেসর ডঃ দীপক কান্তি দাশ’র পৃষ্ঠপোষকতায় পুলিন বিহারী চৌধুরী মেমোরিয়াল স্কলার শীপ মেধাবৃত্তি,সনদ, কৃতিত্ব স্বারক প্রদান করা হয়।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















