
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পীকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আগামী নির্বাচন কোন সাধারণ নির্বাচন নয়, কোন দলকে ক্ষমতায় নেয়ার জন্য নয়, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর হাত থেকে বাঁচাতে হলে অবশ্যই অবশ্যই বাংলাদেশ জামায়াত ইসলামির দেশ প্রেমিক প্রার্থীদের দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ক্ষমতায় বসাতে হবে।
তিনি (২৩ আগস্ট) শনিবার বিকালে বাঁশখালী উপজেলা জামায়াতের যুব বিভাগের উদ্যেগে যুব বিভাগের
সভাপতি মুহাম্মদ খোরশেদ আলী চৌধুরীর সভাপতিত্বে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত যুব প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক।
বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও বাঁশখালী আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের যুব বিভগের সভাপতি এডভোকেট মুহাম্মদ নাছের ও বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাঈল। দক্ষিণ জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহীদুল মুস্তাফা, দক্ষিণ জেলা যুব বিভাগের সেক্রেটারি উপাধ্যক্ষ শাহাদাত হোসেন,সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদ উদ্দিন বজল,পৌরসভা আমির অধ্যক্ষ মাওলানা আবু তাহের,উপজেলা জামায়াতে নায়েবে আমির মাস্টার আব্দুর রহিম ছানুবী, যুব নেতা আবু তৈয়ব, তারেকুল ইসলাম চৌধুরী, গাজী কামরুল ইসলাম কামরান,কফিল উদ্দিন,এনামুল হক রাশেদ,ছগির শিকদার,রাশেদ আকবর, মাহফুজ রহমান চৌধুরী ও মিনহাজ উদ্দিন। বাঁশখালী জামায়াতের যুব বিভাগের সেক্রেটারী জসিম উদ্দিন সম্মেলন সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
দেশ বাংলা অনলাইন 
























