
রায়হান সিকদারঃ
‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ পালন করা হয়েছে।
৩ জানুয়ারি ( শনিবার) সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক বণার্ঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা অফিসার রিদুয়ানুল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলা নির্বাচন অফিসার রিকল চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম, উপজেলা বিআরডিবি অফিসার( ভারপ্রাপ্ত) জালাল উদ্দিন, আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, মাওলানা আবদুস সোবাহান,উপজেলা প্রকল্প কর্মকর্তা কানিজ ফাতেমা,মাওলানা আবদুল জব্বার ফিরোজসহ উপজেলা বিভিন্ন এতিমখানার প্রধানগণদহসহ অনেকেই উপস্থিত ছিলেন।
সভা শেষে লোহাগাড়ার বিভিন্ন এলাকায় ৪০০জন দুঃস্থ ও এতিমদের মাঝে বিছানার বেড বিতরণ করা হয়।
সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের অর্থনৈতিক সুরক্ষা প্রদানে সমাজ সেবা’র সামাজিক নিরাপত্তা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কর্মসূচি আওতায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে সম্মানী ভাতা করা হচ্ছে এবং এর পরিধি ক্রমশ বাড়ছে। উপজেলা সমাজসেবা অফিসের পক্ষ থেকে যেসব কর্মকান্ড বাস্তবায়ন করে সেগুলো নিঃসন্দেহে ভাল কাজ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















