ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় পুষ্টি সপ্তাহ-২২ উপলক্ষে লোহাগাড়ায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

সঠিক পুষ্টিতে সুস্হ জীবন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২২ পালিত হয়েছে।

পুষ্টি সপ্তাহ-২২ উপলক্ষে ২৩ এপ্রিল সকালে (২৩ এপ্রিল-২৯ এপ্রিল) উপজেলা স্বাস্হ্য বিভাগের আয়োজনে স্বাস্হ্য কমপ্লেক্সের হল রুমে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

লোহাগাড়া উপজেলা স্বাস্হ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুুহাম্মদ আহসান হাবীব জিতু।

বক্তব্যে রাখেন লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, পদুয়া ইউপির চেয়ারম্যান মুহাম্মদ হারুনুর রশিদ, চরম্বা ইউপি চেয়ারম্যান মৌলানা মুহাম্মদ হেলাল উদ্দিন।

এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের সিনিয়র গাইনী সার্জন ডাঃ কানিস নাছিমা আকতার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রোজী সিদ্দিকী,ডাঃ ইশতিয়াকুর রহমান, উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সের নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ শের আলী, ক্যাশিয়ার মুহাম্মদ শহীদুল ইসলাম, দিদুল সিকদার,আবুল কালামসহ হাসপাতালের স্টার্ফ ও নার্সগণ।

সভায় উপজেলা স্বাস্হ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ বলেছেন,গর্ভবতী মায়েদের ঘরে তৈরি বিভিন্ন রকম পুষ্টিজাতীয় খাবারের পাশাপাশি আয়রন ফলিক এসিড,ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়াতে হবে। বারবার সাবান পানিতে ২০সেকেন্ড ধরে ভালোভাবে হাত ধৌত করতে হবে।স্বাস্হ্য সুরক্ষা রাখতে পুষ্টিকর খাবারের বিকল্প নেই।আমরা ইচ্ছে করলেই স্বল্প খরচেই হাতের কাছে পুষ্টিকর খাবার পেতে পারি।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু বলেছেন, বর্তমান সরকার স্বাস্হ্য খাতে আমুল পরিবর্তন এনেছে। স্বাস্হ্য বিভাগ এখন অনেক এগিয়ে। স্বাস্হ্য সুরক্ষা রাখতে আমাদের পুষ্টিকর খাবারের মাধ্যমে সচেতন হতে হবে।
সম্ভব হলে স্যানিটাইজারর দ্বারা হাত পরিষ্কার রাখতে হবে।শিশু ও প্রবীনদের খাদ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে।

উল্লেখ্য,২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত এ পুষ্টি সেবার কার্যক্রম চলবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

জাতীয় পুষ্টি সপ্তাহ-২২ উপলক্ষে লোহাগাড়ায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:২২:২৩ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২