
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ডাঃ ছেহেলী নার্গিসের বিশেষ প্রচেষ্টায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ” বঙ্গবন্ধু কর্ণার ” নামে একটি উম্মুক্ত লাইব্রেরি ব্যাবস্থা করা হয়।
১ সেপ্টেম্বর সকালে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজ্বী লামিয়া শারমিন।

একইদিন একইসময়ে একটি অস্থায়ী দীর্ঘ মেয়াদী পরিবার পরিকল্পনা সেবা ইমপ্ল্যান্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। মোট ২০ জন ইমপ্ল্যান্ট সেবা গ্রহণ করেন এবং ১২ জন ইমঃ খোলা হয়।ক্যাম্পে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন লোহাগাড়া প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার লোহাগাড়া প্রতিনিধি মুুহাম্মদ রায়হান সিকদার চুনতি ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক
মোঃ আরিফুল হুদা, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা প্রিয়াঙ্কা দাশসহ স্থানীয় সকল পরিবার কল্যাণ সহকারী ও অফিস সহকারি এমএলএসএস উপস্থিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















