
গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ভাষণটি কিছুক্ষণের মধ্যেই দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি নিউজ একযোগে ভাষণটি সম্প্রচার করবে।
এর আগে বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরিফ ওসমান হাদি। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার পর তাঁকে সেখানে নেওয়া হয়েছিল।
শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মুহাম্মদ নাজিম উদ্দিন 



















