
রায়হান সিকদারঃ
জনস্বাস্থ্য আইন ভঙ্গ করে পরিবেশ দূষন বন্ধে চট্টগ্রামের লোহাগাড়ায় দুটি স্পটে পরিদর্শন করা হয়েছে।
১২জুলাই (শনিবার) দুপুর ২টার দিকে উপজেলার দুটি স্পটে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ শের আলী পরিদর্শন করেন এবং তাদেরকে নোটিশ প্রদান করা হয়।
জানা যায়, উপজেলার আমিরাবাদ নুরুল কবির সিকদার পাড়া এলাকায় খোলা জায়গায় পায়খানার টাংকি বসিয়ে পরিবেশ দূষণ করা এবং আমিরাবাদ নতুন বাজার এলাকায় পরিবেশ দূষণ করে বাড়ির সাথে লাগানো অবস্থায় গোয়ালঘরের বিষয়ে দুটি অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার সেনিটারি ইন্সপেক্টর কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশক্রমে জনস্বাস্থ্য আইন ভঙ্গ করে পরিবেশ দূষন বন্ধে দুটি স্পট পরিদর্শন করেন এবং তাদেরকে নোটিশ প্রদান করেন।
উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ শের আলী বলেন, পরিবেশ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।
উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে পাওয়া অভিযোগের প্রেক্ষিতে পরিবেশ দূষণ বন্ধে দুটি স্পট পরিদর্শন করি এবং তাদের কে দ্রুত সময়ের মধ্যে স্পটগুলো পরিবেশ সম্মত করার জন্য নোটিশ প্রদান করি। তিনি আরও বলেন,
জনস্বাস্থ্য আইন ভঙ্গ করে পরিবেশ দূষণ বন্ধ করতে হলে, দূষণকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















