
রায়হান সিকদারঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, জনগণের দাবি মেনে নিয়ে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন, জাতীয় নির্বাচনে পি.আর পদ্ধতি চালু, অবাধ-সুষ্ঠু নির্বাচনের স্বার্থে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, অতীত সরকারের সব ধরনের জুলুম-নির্যাতন, গুম-খুন ও দুর্নীতির বিচার এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও মহাজোটের ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার(৯অক্টোবর) বিকেলে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদীর সভাপতিত্বে সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আ.ন.ম নোমানের সঞ্চালনায় বৈঠকে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিন জেলা জামায়াতের নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান, প্রবীণ আলেমে দ্বীন মাওলানা গোলাম রসুল কমরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম দক্ষিণ জেলার সহসভাপতি মাওলানা নুরুল আলম তালুকদার, উপজেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আমিন আজহারী, সহ-সভাপতি মাওলানা নুরুল আফসার, সহ সভাপতি মাওলানা মহিউদ্দিন হেলালী, হেফাজতে ইসলাম বাংলাদেশের উপজেলা সেক্রেটারি মাওলানা শুআইবুল ইসলাম।
গোল টেবিলে উপজেলার বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের দায়িত্বশীল, ইউনিয়ন দায়িত্বশীলসহ বিভিন্ন মান্যবর ওলামা-মাশায়েখবৃন্দ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















