ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জনগণ ভোট কেন্দ্রে ভোট দিতে পারলে ধানের শীষের বিজয় নিশ্চিতঃ বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা আমিন

রায়হান সিকদারঃ

বিএনপি ১৮কোটি মানুষের দল,মাটি ও মানুষের দল। আগামী নির্বাচন সুষ্ঠ,নিরপেক্ষ হলে এবং জনগণ ভোট কেন্দ্রে ভোট দিতে পারলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনোয়ন সংসদ সদস্য পদপ্রার্থী, লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস‍্য জনাব নাজমুল মোস্তফা আমিন।

২৭ ডিসেম্বর (শনিবার) সকালে স্থানীয় একটি হল রুমে সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিনের সঙ্গে লোহাগাড়ার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা তুলে ধরেন।

তিনি বলেন, লোহাগাড়া-সাতকানিয়ায় ভোটাররা ভোট কেন্দ্র উপস্থিত যাতে না হয়, সবাইকে ভয় ভীতি দেখাবে,হুমকি দিবে। আপনারা সাংবাদিকদের মাধ্যমে এসব বিষয়গুলো তুলে ধরবেন।লোহাগাড়া- সাতকানিয়া থানায় যেসব অস্ত্র লুঠ হয়েছে এগুলো এখনো উদ্ধার হয়নি। থানা প্রশাসন দ্রুত লুন্ঠিত হওয়া অস্ত্রগুলো উদ্ধার করতে হবে।লুন্ঠিত হওয়া অস্ত্র উদ্ধার করলে জনগণের মাঝে স্বস্তি ফিরিয়ে আসবে। অবৈধ অস্ত্র উদ্ধার করতে দৃষ্টি দিতে হবে।

সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিন, একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠভাবে নির্বাচন হয় সবার সহযোগিতা কামনা করছি। এলাকার যেসব সন্ত্রাসীরা রয়েছে তাদের তালিকা করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। ভোটারদের কে প্রভাব বিস্তার যারা করবে তাদের তালিকা করতে হবে। যদি আল্লাহ সহায় হয়, আগামী ১২ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য সকল কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন তিনি।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিনের প্রধান নির্বাচনী এজেন্ট, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য, লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম ছলিম উদ্দিন চৌধুরী খোকন, সদস্য সালাহ উদ্দিন চৌধুরী সোহেল এবং চট্টগ্রাম ১৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর নির্বাচনী মিডিয়া কো-অর্ডিনেটর, দক্ষিণ জেলা বিএনপির সদস্য ফৌজুল কবির ফজলু।

এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং লোহাগাড়ার সকল কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

জনগণ ভোট কেন্দ্রে ভোট দিতে পারলে ধানের শীষের বিজয় নিশ্চিতঃ বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা আমিন

প্রকাশিত: ০৪:১৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫