
রায়হান সিকদারঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৪নং চরম্বা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ইতিমধ্যেই বইছে আগাম নির্বাচনী হাওয়া। চায়ের আড্ডা থেকে শুরু করে হাট-বাজার, সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই এখন আলোচনার মূল বিষয় কে হচ্ছেন আগামী দিনের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য। এই আলোচনায় নতুন করে শক্ত অবস্থান তৈরি করেছেন বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহ আলম।
ইতিমধ্যে তার নাম লোকমুখে শুনা যাচ্ছে। জনগণের সমর্থন ও ভালবাসা নিয়েই আগামী নির্বাচনে মেম্বার পদে নির্বাচন করবেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে এলাকায় নীরবে কাজ করে যাওয়া এই ব্যক্তি ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। তিনি কেবল একজন সমাজসেব নন, বরং শিক্ষা, সমাজকল্যাণ ও মানবিক সহায়তার নানা উদ্যোগে যুক্ত থেকে নিজেকে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
শাহ আলমের সমর্থকদের মতে, বর্তমান সময়ের প্রেক্ষাপটে চরম্বা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে একজন সৎ ও দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন রয়েছে—যিনি শুধু উন্নয়নের প্রতিশ্রুতি দেবেন না, বরং বাস্তবায়নেও কার্যকর ভূমিকা রাখবেন। তাদের দাবি, শাহ আলম সেই যোগ্যতা রাখেন। তিনি নির্বাচনে অংশ নিলে চরম্বা ইউনিয়নের ৬নং ওয়ার্ড কে একটি আধুনিক, পরিকল্পিত ও মাদকমুক্ত জনপদে রূপান্তর করা সম্ভব হবে।
স্থানীয় কয়েকজন এলাকার মানুষের মতে, তিনি ব্যক্তিগত স্বার্থের জন্য নয়,জনগণের প্রত্যাশা ও ভালোবাসার প্রতিদান দিতেই নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সমাজের পিছিয়ে পড়া মানুষ, গরীব ও শ্রমজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নকে তিনি অগ্রাধিকার দিতে চান। এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, তারা এমন একজন মেম্বার প্রত্যাশা করছেন যিনি সহজে কাছে পাওয়া যাবে, দুর্নীতিমুক্ত থাকবেন এবং বাস্তব উন্নয়নে বিশ্বাসী হবেন।
মেম্বার পদপ্রার্থী মোঃ শাহ আলম বলেন, আমি চরম্বার ৬নাম্বার ওয়ার্ডবাসীর জন্য কিছু করতে চাই। মানুষের একজন সেবক হতে চাই জনগণের সমর্থন ও ভালবাসা নিয়েই আগামী নির্বাচনে নিজেকে সেবক হিসেবে কাজ করবো। নির্বাচিত হলে এলাকার মানুষের উন্নয়নে এবং ওয়ার্ডকে দুর্নীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত। করবো। এজন্য সকলের সহযোগিতা ও দোআ কামনা করেছেন তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
