
নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন নবনির্বাচিত মেম্বার জাফর আহমদ ।
গত ২০ অক্টোবর ( মঙ্গলবার) লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের নির্বাচনে ১নং ওয়ার্ডে ফুটবল প্রতীকের প্রার্থী খাজত আলমকে হারিয়ে মেম্বার নির্বাচিত হন।
নবনির্বাচিত ইউপি মেম্বার জাফর আহমেদ বলেন, আল্লাহর কাছে অসংখ্যা কোটি শুকরিয়া জানাচ্ছি। সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণে কাজ করব ইনশাল্লাহ।
এছাড়াও নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করায়
আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খী ও নির্বাচন সংশ্লিষ্ঠ সকলের প্রতি এই কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি আরো বলেন, অতীতের ন্যায় এবারও আমি আপনাদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবো । যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। যারা আমাকে ভোট দেননি তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি । পরিশেষে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















