রায়হান সিকদার, লোহাগাড়াঃ
ছেলেধরা গুজবে আতঙ্কিত না হওয়ার জন্য জনসচেতনতা তৈরি করার লক্ষ্যে লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় বিগত কয়েকদিন ধরে প্রচার প্রচারণায় নেমেছে লোহাগাড়া থানা পুলিশ।
আজ ২৫জুলাই (জুমাবার) লোহাগাড়া থানা পুলিশের উদ্যোগে উপজেলার সদর ইউনিয়নের দরবেশীয়া জামে মসজিদে জনসচেতনতামুলক প্রচারণায় অংশগ্রহণ করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম।
এসময় লোহাগাড়া থানার এসআই গোলাম কিবরিয়াসহ অসংখ্য মুসল্লিগণ জুমার নামাজে অংশগ্রহণ করেন।
মসজিদে জুমার নামাজে অংশগ্রহন করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম বলেন,
ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি বা কোনোরকম মারধর না করে থানা পুলিশের নিকট সোপর্দ করুন।
গুজবে বিভ্রান্ত হয়ে ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নিবেন না। গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা তৈরি করা রাষ্ট্রবিরোধী কাজের সামিল এবং গণপিটুনি দিয়ে মৃত্যু ঘটানো ফৌজদারী অপরাধ।
তিনি আরো বলেন,মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদী দেশ ও জাতির শত্রু। ইসলামে এদের স্হান নেই। মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন প্রকার ছাড় দেওয়া হবেনা। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে না নিয়ে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করার জন্য এবং প্রয়োজনে ৯৯৯-এ কল করে জরুরি সহায়তা গ্রহণের জন্য অাহবান জানান লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















