ঢাকা ১২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছেঃ সাবেক এমপি শাহজাহান চৌধুরী

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর ও সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক সাংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে। অনেক কষ্টের বিনিময়ে ফ্যাসিষ্টদের হাত থেকে আমাদের প্রিয় জন্মভূমিকে একটা অবস্থানে নিয়ে এসেছি। বর্তমানে আমাদের চারটি চ্যালেঞ্জ বাস্তবায়ন করতে হবে। একটি হলো সংবিধান নিয়ে জনমত যাচাই । আরেকটি হলো দূর্নীতির ব্যাপারে পদক্ষেপ নেওয়া। অপর দুইটি হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এবং দূর্নীতি ও ঘুষমুক্ত একটি জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠা করা।

সাবেক এমপি শাহজাহান চৌধুরী আরও বলেন,কয়েকদিন আগে উপজেলার পুটিবিলায় একটি বালু মহলের ভাগাভাগিকে কেন্দ্র করে একটি পক্ষের সাথে এলাকাবাসীর বিরোধ সৃষ্টি হয়েছে। লোহাগাড়া উপজেলা প্রশাসন ও থানা পুলিশ বিষয়টি সমঝোতার আপ্রাণ চেষ্টা করেছেন। তারপরও কিছু ঘটনা ঘটেছে। বালু মহলের একটি সরকারি নিয়ম আছে। সরকারি নিয়মানুসারে ইজারা দেওয়া হবে। আর যারা ইজারা পাবে তাদের সাথে সমঝোতা করে কাজ করতে হবে। আমাদের সকলের রিজিকের মালিক আল্লাহ। যেকোনো ব্যাপারে জোর করে কিছু করা বা জবরদস্তির মাধ্যমে কিছু করা ইসলামে জায়েজ নেই। অবৈধভাবে সম্পদ আহরণও ইসলামে নিষেধ রয়েছে। কোনকিছু গুদামজাত করাও জায়েজ নেই এবং খাদ্যদ্রব্যে কিছু মিশানোরও জায়েজ নেই। তাই ইসলামি বিধিনিষেধ মেনেই আমাদের কাজ করতে হবে।

২৭ মার্চ(বৃহস্প্রতিবার) বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে লোহাগাড়া একতা পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

মাওলানা হাছান রফির সভাপতিত্বে ও মাওলানা মুসা তুরাইনের পরিচালনায় মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাতামুহুরি থানার আমির জি.এম.ফরিদুল আলম,চট্টগ্রাম জজ কোর্টের পিপি অ্যাডভোকেট রেজাউল করিম ও জামায়াতে ইসলামী আমিরাবাদ ইউনিয়নের দায়িত্বশীল প্রতিনিধি মাস্টার মোবারক হোসাইন প্রমূখ।

ইফতার মাহফিলে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মুহাম্মদ  ইনামুল হাছান, লোহাগাড়া থানার ওসি (তদন্ত) রবিউল ইসলাম খাঁন, আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দীন, মোহাম্মদ ইকবাল হোসেন, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী,  আলহাজ্ব শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী ও লোহাগাড়া একতা পরিবারের মূখ্য সংগঠক মো: আরমান উদ্দিন, লোহাগাড়া প্রেস ক্লাব সেক্রেটারি শাহজাদা মিনহাজ,নাগরিক কমিটির লোহাগাড়া প্রতিনিধি মো: জহির উদ্দিন, আরিয়ান হাসান, মোহাম্মদ খালেদ,মো: টুটুল আযম,মো: আদিল, মো:আমির হোসেন, মো: হেলাল, মো:মন্নান, মো: বেলাল উদ্দীন,মিজানুর রহমান, আব্দুর রহমানসহ সাংবাদিকবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা ও লোহাগাড়ার জনসাধারণ উপস্থিত ছিলেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছেঃ সাবেক এমপি শাহজাহান চৌধুরী

প্রকাশিত: ১২:১৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫