
সাতকানিয়া প্রতিনিধি
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা কেওঁচিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গত ৭ এপ্রিল সকালে বিদ্যালয় এর হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন এডহক কমিটির সভাপতি উপাধ্যক্ষ শাহাদাত হোসেন। প্রাক্তক শিক্ষার্থী পরিষদের সার্চ কমিটির সদস্য নেছারুল হকের সঞ্চালনায় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম উদ্দীন। অভিভাবক সদস্য জসিম উদ্দিন। প্রতিষ্ঠাতার নাতি ও সাবেক প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের সুযোগ্য সন্তান ফরিদুল ইসলাম সিদ্দিকী,ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মুহাম্মদ শহীদুল্লাহ্ ,বিশিষ্ট উদ্যেক্তা রবিউল হাসান খোকন , ব্যবসায়ী নেতা আজিজুল হক, ইউনিটি বিল্ডার্সের এমডি জামাল উদ্দিন , ৯৮ ব্যাচের ছাত্র বিশিষ্ট সমাজ সেবক মোরশেদুল আলম,কেওঁচিয়ার প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ মহসিন ,ছদাহা ১ নম্বর ওয়ার্ড মেম্বার ও প্রাক্তন ছাত্র পরিষদের চার্চ কমিটির সদস্য মুজিবুর রহমান ,২০০৭ ব্যাচের শিক্ষার্থী ডাক্তার জাহেদ হোসেন প্রমুখ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















