
নিজস্ব প্রতিবেদকঃ
আধুনগরকে মডেল, আধুনিক ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তুলতে ২০ অক্টোবর আনারস ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন।
১৮ অক্টোবর ( রবিবার) বিকেলে আধুনগর বাজারে বিশাল নির্বাচনী সভায় প্রধান তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আমিও এলাকায় দীর্ঘদিন ধরে হতদরিদ্র, গরীব ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করেছি।
আমার ইউনিয়নের লোকদের প্রতি আমার শতভাগ আস্থা আছে আর সেই ভরসাতেই বলছি নির্বাচন যদি ফেয়ার হয় তাহলে আমি শতভাগ নিশ্চিত জয় হবো ।
আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সেক্রেটারি প্রবীণ মুরব্বী নুর আহমদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত আলেমেদ্বীন হযরত আলহাজ্ব মাওলানা কাজ্বী মুহাম্মদ নাছির উদ্দিন।
এসময় বক্তব্য রাখেন মিয়া পরিবারের কৃতি সন্তান মানিক মিয়া, প্রবীণ মুরুব্বী আলহাজ্ব নুরুল ইসলাম, জহিরুল ইসলাম কালু, সাংবাদিক আবদুল করিম প্রমুখ।
এছাড়াও আধুনগরের বিভিন্ন এলাকার মুরুব্বীগণ ও এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্হিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















