
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া সিকদার দিঘীর উত্তর পশ্চিম পাড়ে দীর্ঘদিন ধরে চলাচলে চুরি, ইভটিজিং, ইয়াবা বেচাকেনার প্রতিবাদ করায় পদুয়া মাস্টার পাড়াসহ পার্শ্বের এলাকার মোট ৫৭জন দুর্বৃত্ত কর্তৃক অতর্কিত হামলা করে গুরুত্বর আহত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৯মে বিকেল ৪টার দিকে পদুয়া মাস্টার পাড়া বাসীর আয়োজনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া সিকদার দিঘীর পাড় সংলগ্ন এলাকায় এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্যে রাখেন লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আবুল কালাম,এলাকার বাসিন্দা যুবদল নেতা প্রবাসী সাইফুল ইসলাম, মোহাম্মদ রিদুওয়ান, আবছার।
মানববন্ধনে পদুয়া মাস্টার পাড়ার মহিলা ও পুরুষরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা জানান, আমাদের এলাকার পার্শ্বে কোন চুরি, ডাকাতি,ছিনতাই ও ইয়াবা কারবারীদের স্থান হবেনা। আমাদের এলাকার মা বোন ও ভাইয়েরা মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মারধরের শিকার হতে হচ্ছে। স্বৈরাচারের পতনের পর থেকে আরও বেশি মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে গেছে।

প্রশাসনের কাছে অনুরোধ, এলাকার অপরাধীদের কঠোরভাবে শাস্তি নিশ্চিত করতে হবে। সিকদার দিঘী কোণ এলাকায় পুলিশি টহল বাড়াতে হবে। আমাদের এলাকার কোন অন্যায়,মাদক কারবারীদের আর দেখতে চাইনা। আগামীতে আমাদের মাস্টার পাড়ায় ও আশপাশে কোন ইয়াবা বেচাকেনার লোক, ইভটিজিং ও মাদক কারবারীদের দেখলে আমরা কঠোরভাবে প্রতিরোধ গড়ে তুলব।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















