
রায়হান সিকদারঃ
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান চুনতি সরকারি মহিলা ডিগ্রী কলেজ এর এইচ,এস,সি-২০২৬ সালের পরিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৬আগস্ট সকাল ১১ টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুনতি সরকারি মহিলা ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী।
কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাকেরুল হক এর সভাপতিত্বে কলেজের বাংলা বিভাগের প্রভাষক খোরশেদ আলমের সঞ্চালনায়
অনুষ্ঠানে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ এর একাডেমিক কাউন্সিলর সেক্রেটারি এবং দর্শন বিভাগের বিভাগীয় জনাব জাফর আলম ও শিক্ষক পরিষদের সেক্রেটারি রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ নোহেল।
অভিভাবকদের মধ্যে পরামর্শ মূলক বক্তব্য রাখেন মোহাম্মদ নুরুচ্ছাফা, তৈয়বুল হক বেদার ও মোহাম্মদ ইসমাইল।
প্রধান অতিথি কলেজ অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন চৌধুরী-২০২৬ সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় দীক-নির্দেশনা প্রদান করেন এবং সকলের সহযোগিতায় একটা ভালো রেজাল্ট উপহার দেয়ার প্রত্যাশা রাখেন।
সভায় কলেজের সকল অধ্যাপক-অধ্যাপিকা,,অভিভাবক-অভিভাবিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















