ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চুনতি ডট কম ম্যারাথন-২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত

রায়হান সিকদারঃ

চুনতি ডট কম ম্যারাথন ২০২৫ গত ২৬ ডিসেম্বর লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামের ইসহাক মিয়া সড়কে উৎসবমুখর পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রথম গ্রামভিত্তিক ওয়েবসাইট চুনতি ডট কম-এর আয়োজনে চতুর্থবারের মতো অনুষ্ঠিত এই ম্যারাথনে দেশ ও বিদেশ থেকে ৮০০-এরও বেশি দৌড়বিদ অংশগ্রহণ করেন।

ম্যারাথনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনতির কৃতি সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান।

যাহেদুর রহমান ও রবিউল হাসান আশিকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুনতি সমিতির সভাপতি আসাদ খান, ক্রাউন সিমেন্টের প্রধান উপদেষ্টা মাসুদ খান, বিশ্বব্যাংকের লিড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট সুরাইয়া জান্নাত, এফসিএ,নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোঃ ইসমাইল, চুনতি ডট কম ম্যারাথন ২০২৫-এর আহ্বায়ক ডা. মাহমুদুর রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরিদ উদ্দিন খান, চুনতি সমাজকল্যাণ পরিষদের সভাপতি বাবর হোসেন সিদ্দিকী, কনফিডেন্স সল্ট লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা সরদার নওশাদ ইমতিয়াজ এবং ম্যারাথনের সদস্য সচিব কাজী আরিফুল ইসলাম।
তিনটি রেস ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ২১.১ কিলোমিটার জেনারেল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন মামুন আহমেদ। প্রথম রানার আপ হন মো. সুজন, দ্বিতীয় রানার আপ মো. আব্দুল্লাহ আল নোমান এবং তৃতীয় রানার আপ মো. শামসুজ্জামান আরাফাত। ২১.১ কিলোমিটার ভেটেরান ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন নেপাল চন্দ্র ভৌমিক এবং প্রথম রানার আপ হন রতন কান্তি বড়ুয়া। ২১.১ কিলোমিটার লোকাল ইনস্পিরেশন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন নির্বাচিত হন মো. ইফতি।

১০ কিলোমিটার জেনারেল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন আশরাফুল আলম। প্রথম রানার আপ মোহাম্মদ জাকির হোসেন, দ্বিতীয় রানার আপ মো. আনোয়ার, তৃতীয় রানার আপ তামিম উদ্দিন এবং চতুর্থ রানার আপ হন আসাদুর রহমান মাহাসিন। ১০ কিলোমিটার ভেটেরান ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন মো. তৈয়াব উদ্দিন, প্রথম রানার আপ মো. আতিয়ার রহমান এবং দ্বিতীয় রানার আপ খাইরুল ইসলাম। লোকাল ইনস্পিরেশন অ্যাওয়ার্ড (জেনারেল) ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন আব্দুল্লাহ আল নোমান এবং প্রথম রানার আপ হন আবু সালেহ মো. হাবিবুল্লাহ। ১০ কিলোমিটার লোকাল ইনস্পিরেশন অ্যাওয়ার্ড (ভেটেরান) অর্জন করেন জাবেদ আব্বাস সিদ্দিকী।

উল্লেখ্য, চুনতি ডট কম ম্যারাথন ২০২৫-এর টাইটেল স্পন্সর ছিল কনফিডেন্স সল্ট লিমিটেড। অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে যুক্ত ছিল ইস্পাহানি, সামুদা স্পেক কেমিক্যাল লিমিটেড, মুভার ও প্রথম আলো। এছাড়াও ইভেন্ট পার্টনার হিসেবে সহযোগিতা করে প্লাসনেট, সাউন্ড হেলথ হসপিটাল, ওয়ান হেলথ ডায়াগনস্টিক সেন্টার, লাইটহাউজ চুনতি, আপসাইট বাংলাদেশ এবং পেইজএক্স।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

চুনতি ডট কম ম্যারাথন-২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত

প্রকাশিত: ০৬:৫৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫