
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি জাঙ্গালিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় চালকসহ দুইজন আহত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।
মঙ্গলবার ১২ (আগস্ট) বেলা ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উল্লেখিত এলাকায় এ ঘটনাটি ঘটে।
আহত সিএনজি চালকের নাম মোহাম্মদ তারেক ( ৩৫ )। তিনি উপজেলার সদর ইউনিয়ন ৩নং ওয়ার্ডের সাতগড়িয়া পাড়ার মৃত দানু মিয়ার ছেলে। তবে অপরজন সিএনজির যাত্রী ছিল।সে একটি কোম্পানীর এসআর বলে জানা গেছে।তার নাম, ঠিকানা তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি।
স্থানীয় ও প্রত্যক্ষ সুত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তেলবাহী ট্রাক গতিরোধকের সামনে এসে থামে ।এসময় সিএনজিও থামে। মুহুর্তের মধ্যে পেছন থেকে কাভার্ড ভ্যানটি সিএনজির পিছনে ধাক্কা দিলে তেলবাহী ট্রাকের নিচে ঢুকে যায়। মুহূর্তেই সিএনজি অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয়রা সিএনজি চালক এবং এক যাত্রীকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। সিএনজি চালক তারেকে কে চমেকে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
এলাকার বাসিন্দা মোহাম্মদ আলমগীর জানান, সিএনজি চালক তারেক আমাদের প্রতিবেশি। সিএনজি যোগে একটি বেসরকারি কোম্পানীর এসআরকে নিয়ে চকরিয়া যাচ্ছিল। পথিমধ্যে দুর্ঘটনার স্বীকার হয়েছে। তারেক কে দ্রুত উদ্ধার করে চমেকে নিয়ে যাওয়া হয়। অপরজন সিএনজি যাত্রীকে ফায়ার সার্ভিসের টিম উদ্ধার করে।
এ ব্যাপারে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মাহাবুব আলম জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিমকে পাঠানো হয়েছে। চালক গাড়ি রেখে পালিয়ে যান। কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়।এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 





















