ঢাকা ১০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চুনতিতে ১৯দিন ব্যাপী সীরত মাহফিলের কমিটির সাথে সাংবাদিকদের মতবিনিময়

রায়হান সিকদার,লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ১৯ দিন ব্যাপী ঐতিহাসিক ৪৮তম চুনতি সীরতুন্নবী (সঃ) মাহফিল চুনতি সীরত ময়দানে আগামী ১৯ নভেম্বর-১৮ইং রোজ রবিবার থেকে আরম্ভ হতে যাচ্ছে। আশেকে রাসুল (সঃ) অলিকুল শিরোমনি প্রখ্যাত আলেমেদ্বীন হযরত আলহাজ্ব শাহ সাহেব কেবলা চুনতি কর্তৃক প্রবর্তিত উক্ত মাহফিল উদ্বোধন করবেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী এম.পি। মাহফিলে কোরআন ও হাদীসের আলোকের দেশের প্রখ্যাত আলেমেদ্বীনগণ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন। এ ব্যাপারে ১৬ নভেম্বর শুক্রবার সকাল ১১টায় সকালে চুনতিস্থ শাহ মঞ্জিলে লোহাগাড়ার কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের সাথে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ হতে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাহফিল পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব নুরুল কবিরের সভাপতিত্বে বক্তব্যে রাখেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও মাহফিল নির্বাহী পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ইসমাঈল মানিক,মাহফিল পরিচালনা কমিটির সদস্য বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা কাজ্বী নাছির উদ্দিন।
মাহফিল পরিচালনা কমিটির সদস্য জাহেদুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন মাহফিল পরিচালনা কমিটির সদস্য, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার,কাজী আরিফুল ইসলাম,মাওলানা আবদুল কাদের, শাহ শাহেব কেবলার দৌহিত্র শাহজাদা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত,আমিনুর রহমান ছিদ্দিকী,আন্জুমানে তুলাবায়ে ছাবেকীনের সাধারণ সম্পাদক মাওলানা অলী উদ্দিন,লোহাগাড়া প্রেস ক্লাব সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা সাংবাদিক নুরুল ইসলাম ও মুক্তিযোদ্ধা সাংবাদিক জামাল উদ্দিন,মুহাম্মদ নাঈম।
মতবিনিময় সভায় পরিচালনা কমিটির অন্যতম সদস্য শাহজাদা তৈয়বুল হক বেদার বলেন,গতবারে ৪৭ তম সীরতুন্নবী (সঃ) মাহফিলে বাজেট রাখা হয়েছিল ২ কোটি টাকা।এবারে ৪৮তম সীরাতুন্নবী(সঃ) মাহফিলে ২কোটি ৫০ লক্ষ টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে।
১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (সঃ) মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ইতিমধ্যে সব ধরনের সম্পন্ন করা হয়েছে । মাহফিল সুষ্টভাবে পরিচালনা করার জন্য প্রতিদিন ১৭ টি ইউনিট কাজ করবে,৫হাজার স্বেচ্ছাসেবক থাকবে এবং প্রতিদিন ১৫ হাজার আপ্যায়ন ও শেষ দিনে ১ লক্ষাধিক মানুষের আপ্যায়নের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে মাহফিল পরিচালনা কমিটির অন্যতম সদস্য আব্দুল মালেক ইবনে দিনার নাজাত জানিয়েছেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

চুনতিতে ১৯দিন ব্যাপী সীরত মাহফিলের কমিটির সাথে সাংবাদিকদের মতবিনিময়

প্রকাশিত: ০৪:৪৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮