ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুনতিতে সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতিতে ২০০৫-০৬, ২০০৬-০৭২০০৭-০৮ অর্থ বছরের  সামাজিক বনায়নের বাগান বিক্রির ৮০জন উপকারভোগীদের মাঝে মোট ৯০লাখ ৯০হাজার টাকার লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে।

জানা যায়, উপকারভোগীদের মধ্যে তিন ক্যাটাগরিতে ভাগ করে বিতরণ করা হয়।
প্রতি উপকারভোগী ৩২ হাজার ৪শ ৬২টাকা করে চেক পেয়েছেন।২০০৫-০৬ অর্থ বছরের ১৫হেক্টর বাগানের ১৫জন উপকারভোগীদের মধ্যে প্রতি জন উপকারভোগী ২লাখ ১৩হাজার টাকা করে মোট ৩১লাখ ৯৫হাজার টাকা, ২০০৬-০৭ অর্থ বছরের ১৫হেক্টর বাগানের  ১৫জন উপকারভোগীদের মধ্যে প্রতি জনকে ১লাখ ৮৩হাজার টাকা করে মোট ২৭লাখ ৪৫হাজার টাকা এবং ২০০৭-০৮অর্থ বছরের ২৫হেক্টর বাগানের ৫০জন উপকারভোগীদের মধ্যে  প্রতি জনকে ৬৩হাজার টাকা করে মোট ৩১লাখ ৫০হাজার টাকা সহ সর্বমোট ৮০জন উপকারভোগীদেরকে ৯০লাখ ৯০হাজার টাকা লভ্যাংশের চেক বিতরণ করা হয়।

২২মে (শুক্রবার) বেলা ১২টার দিকে  বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের আয়োজনে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ অফিস প্রাঙনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মো. ইয়াছিন নেওয়াজ।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে চুনতি বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা নূর জাহান,চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্বাস উদ্দিন, ডুলাহাজারা সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা মনজুর আলম, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা চঞ্চল কুমার দরফদার সহ বনবিভাগের কর্মকর্তা-কর্মচারিরা, বন বিভাগের সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

চুনতিতে সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ

প্রকাশিত: ০৫:৪৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬