ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুনতিতে মাইক্রোবাস খাদে পড়ে বৌদ্ধ ভিক্ষুসহ নিহত-৩

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় প্রাইভেট নোহা গাড়ি খাদে পড়ে ঘটনাস্হলে ২জন বৌদ্ধ ভিক্ষু ও চালক সহ মোট ৩জন নিহত হয়েছেন।এ ঘটনায় আরো অন্তত ৫জন গুরুতর আহত হয়েছেন।
২৮ এপ্রিল (মঙ্গলবার) সকাল ৮টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কবির টিম্বার ব্রীকফিল্ড নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত ইন্দাসারা ভিক্ষু (৪৮) পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পুজগাং চৌধুরী পাড়ার বাসিন্দা মংশি মগ এর পুত্র বলে জানা গেছে।বাকী দুজনের পরিচয় সনাক্ত করা যায়নি।

তামাচিং মার্মা নামক এক মহিলা জানান,পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একটি ধর্মীয় অনুষ্টান শেষ করে বৌদ্ধ ভিক্ষুরা খাগড়াছড়িতে ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে। গাড়িতে অন্তত ৫জন বৌদ্ধ ভিক্ষু ছিলেন বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান,বৌদ্ধ ভিক্ষুদের গাড়িটি চট্টগ্রাম অভিমূখী ছিল কক্সবাজার গামী হানিফ পরিবহনের একটি বাস গাড়িটিকে ধাক্কা দিলে গাড়িটি রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়।হানিফ গাড়িটি চলে যায় পরে লোহাগাড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা স্হানীয়দের সহযোগিতায় আহততের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করেন।ঘটনাস্হল থেকে ৩জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের সাব অফিসার ফিরোজ খান বলেন,খবর পেয়ে আমরা দ্রুত দূর্ঘটনা কবলিত স্হানে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়েছি নিহত ৩জনের লাশ উদ্ধার করা হয়েছে।

দোহাজারি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাস্থলে এসআই রুহুল আমিন ও সঙ্গীয় পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। গাড়ি জব্দ করে থানার হেফাজতে নিয়ে আসা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

চুনতিতে মাইক্রোবাস খাদে পড়ে বৌদ্ধ ভিক্ষুসহ নিহত-৩

প্রকাশিত: ০৩:০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬