ঢাকা ১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুনতিতে বন্যহাতির তান্ডবে ৪ বসতবাড়ি লন্ডভন্ড

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতিতে একদল বন্যহাতি রাতব্যাপী তান্ডব চালিয়ে চার পরিবারের বসতঘরে ব্যাপক ক্ষয়ক্ষক্ষতি করেছে। হাতির আক্রমণ থেকে জানমাল রক্ষা করতে পাহাড়ঘেঁষা গ্রামের মানুষ বসতবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছে। বন্যহাতির টানা আক্রমণে দিশেহারা হয়ে পড়েছে মানুষ।

গতকাল রাতে বন্যহাতির দল চারটি বসতঘরে তাণ্ডব চালায় বলে জানা গেছে।

স্থানীয় চৌকিদার বাদশা জানান, গতকাল রাতে বন্যহাতির দল চুনতি চাঁন্দা এলাকার আশ্রয়ণ প্রকল্পের আবুল কাসেমের বসতঘরে তাণ্ডব চালায়। এরপরে একই এলাকার নারিশ্চা শিলটুর পাহাড়ের আবুল হাসেমের বসতঘর,চাঁন্দা আশ্রয়ণ প্রকল্পের দক্ষিণ পার্শ্বে শরীয়ত উল্যাহ`র বসতঘরে এবং একই এলাকার মোঃ রাসেলের বসতঘরে তাণ্ডব চালায়। এতে চার পরিবারের সদস্যরা কোন রকমের বসতঘর থেকে প্রানে বেঁচে যায়। হাতির তান্ডবে চারটি বসতঘরে আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল তছনছ করে ফেলে।

পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা রিয়াদুর রহমান রিয়াদ বলেন, ক্ষতিগ্রস্থদের বিষয়টি অবগত রয়েছি। তারা যদি থানায় জিডি করে, জিডি কপি নিয়ে বনবিভাগের সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ বরাবর আবেদন করলে সরকারের পক্ষ থেকে আর্থিক প্রণোদনা প্রদান করা হবে বলেও জানান তিনি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

চুনতিতে বন্যহাতির তান্ডবে ৪ বসতবাড়ি লন্ডভন্ড

প্রকাশিত: ০৯:৩৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬