ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চুনতিতে ফেনসিডিলসহ আটক তিন পুলিশের সোর্সকে আদালতে প্রেরণ

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় ৪৮বোতল ফেন্সিডিল পাচারের সময় পুলিশের তিন সোর্সকে আটক করেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে উপজেলার চুনতি স্টেশন এলাকায় তাদের কে আটক করে জনতা।

খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম তাদের হেফাজতে নিয়ে থানায় সোপর্দ করেন।

আটককৃতরা হলেন যথাক্রমে উপজেলার আমিরাবাদ সুখছড়ি গ্রামের মৃত হাছি মিয়ার ছেলে রমিজ উদ্দিন (৩৫), একই উপজেলার সাতর ইউনিয়নের হোসেন আলী মাতব্বর বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে নাজিম উদ্দিন (৪০) এবং মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামের মৃত শহিদ উল্লাহর ছেলে তাজুল ইসলাম (৪২)।

স্থানীয়রা জানান, তিন ব্যক্তি ফেন্সিডিল ভর্তি ব্যাগ নিয়ে যাচ্ছিলেন। তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে এলাকাবাসী ধাওয়া দিয়ে ধরে ফেলে। এ সময় তাদের কাছ থেকে ফেন্সিডিলের বোতল উদ্ধার করা হয়।

খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী লোহাগাড়া সেনা ক্যাম্পের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের ক্যাম্পে নিয়ে আসে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর রাতে থানায় হস্তান্তর করে।

আটক রমিজ উদ্দিন দাবী করে জানান, ফেন্সিডিলের বোতলগুলো লোহাগাড়া থানার এসআই কামাল উদ্দিন তাদের হাতে তুলে দিয়েছেন। তিনি আরও দাবি করেন, এগুলো ফেন্সিডিল কি না তারা জানতেন না

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খান বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শুক্রবার (২২ আগস্ট) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।এ ঘটনার সাথে পুলিশ সদস্য জড়িত কিনা তা তদন্ত করা হচ্ছে। উর্ধ্বতন কর্তৃপক্ষরা তা ব্যবস্থা নিবেন বলেও জানান তিনি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

চুনতিতে ফেনসিডিলসহ আটক তিন পুলিশের সোর্সকে আদালতে প্রেরণ

প্রকাশিত: ০৭:৪৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫