ঢাকা ১০:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চুনতিতে অভয়ারণ্যে এলাকায় উপজেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ অভিযান, বালু জব্দ

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও চুনতি বনবিভাগ। এসময় ২হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

১৬ অক্টোবর সকাল ১১টার দিকে উপজেলার চুনতি অভয়ারণ্য রাতার ছড়া, বাঁশখালি পাড়া, সুফিনগর (লুতু মিয়ার ঘোনা এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।

অভিযানকালে চুনতি বনপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা গাজি বাহার উদ্দিন, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা চঞ্চল কুমার চরফদার,চুনতি ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা মোঃ মাসুদ আলম, উপজেলা ভূমি অফিসের নাজির বজলুল হুদা চৌধুরীসহ পুলিশ, আনসার বাহিনীর সদস্য ও বনবিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা চঞ্চল কুমার চরফদার বলেন, উপজেলার চুনতি অভয়ারণ্য রাতার ছড়া, বাঁশখালি পাড়া, সুফিনগর (লুতু মিয়ার ঘোনা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছিল প্রভাবশালীরা। উপজেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ অভিযান চালিয়ে ২হাজার ঘনফুট বালু জব্দ করা হয় এবং লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন বলেন, চুনতি অভয়ারণ্য রাতার ছড়া, বাঁশখালি পাড়া, সুফিনগর (লুতু মিয়ার ঘোনা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছিল বালু খেকোরা।বালু উত্তোলনের দায়ে অভিযান পরিচালিত করে ২হাজার ঘনফুটট বালু জব্দ করা হয়। তবে,ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। অবৈধ বালু উত্তোলনে জড়িত ৬জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হবে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

চুনতিতে অভয়ারণ্যে এলাকায় উপজেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ অভিযান, বালু জব্দ

প্রকাশিত: ০৩:৫৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫