
রায়হান সিকদারঃ
জেলা এনএসআই চট্টগ্রামের তথ্যের ভিত্তিতে লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ১টি ডিজেল ইঞ্জিন, ৫শ ফুট পাইপ ও ২৩হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
১৫জুন (সোমবার) বেলা ১২টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত উপজেলার চুনতি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফারঙ্গা এলাকায় ভ্রাম্যমাণ আদালতে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।
অভিযান কালে উপজেলা ভূমি অফিসের স্টাফ, লোহাগাড়া থানা পুলিশের টিম ও এনএসআই এর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন বলেন, উপজেলা চুনতি ইউনিয়নের ৯নাম্বার ওয়ার্ডের ডলুখালের তীরবর্তী টিলা কেটে অবৈধভাবে বালু উত্তোলন করছিল প্রভাবশালীরা।জেলা গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ১টি ডিজেল ইঞ্জিন, ৫শ ফুট পাইপ ও ২৩হাজার ঘনফুট জব্দ করা হয়। এসময় ১টি স্যালু মেশিন বিকল করা হয়। অভিযানে বালু উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও,জানান তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
