ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুনতিতে অগ্রিকান্ডে ক্ষতিগ্রস্ত ছাত্র আদর্শ বড়ুয়াকে বই কিনে দিলেন ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

সম্প্রতি লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের মুন্সেফ বাজারের উত্তর পার্শ্বে বড়ুয়া পাড়ায় কয়েকটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এতে তাদের সবকিছু পড়ে লক্ষ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছিল।
ঘটনার পরের দিন সকালে ঘটনাস্থল পরিদর্শন করতে ছুটে যান লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম।অগ্নিকান্ডে চুনতি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর শিক্ষার্থী স্বপন বড়ুয়ার পুত্র আদর্শ বড়ুয়ার বই, খাতা সব পুড়ে ছাই হয়ে যায়।সেদিন শিক্ষার্থী আদর্শ বড়ুয়ার লেখাপড়ার দায়িত্ব নেন ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম। আজ ১১মার্চ সন্ধ্যায় ১০ম শ্রেনীর শিক্ষার্থী লোহাগাড়া থানায় আসলে তাকে পুরো বইয়ের সেট তুলে দেন লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম। এসময় লোহাগাড়া থানার এসআই মুফিজুর রহমান,আদর্শ বড়ুয়ার বাবা স্বপন বড়ুয়া উপস্হিত ছিলেন।
ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন,আইন শৃঙ্খলার পাশাপাশি অসহায় শিক্ষার্থীর মাঝে অনুপ্রেরণা দিতে পারলে সত্যিই খুব ভাল লাগে।ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী আদর্শ বড়ুয়াকে আগামীতেও সহযোগীতা প্রদানের আশ্বাস দেন তিনি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

চুনতিতে অগ্রিকান্ডে ক্ষতিগ্রস্ত ছাত্র আদর্শ বড়ুয়াকে বই কিনে দিলেন ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম

প্রকাশিত: ১০:২২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০১৯