
রায়হান সিকদারঃ
মোঃ ছিদ্দিক আহমদ। তার বয়স ৬২ ছুঁই ছুঁই। তার পিতার নাম মৃত ইমাম উদ্দিন।তার বাড়ী চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্হ বারিচা পাড়ায়।
অভাবের তাড়নায় বিগত ২৪ বছর ধরে ভ্রাম্যমাণ চা বিক্রি করে আসছে অসহায় ছিদ্দিক আহমদ।
জানা যায়, ছিদ্দিক আহমদের ঘরে স্ত্রীসহ ৪ মেয়ে ২ ছেলে রয়েছে। অতি কষ্ঠে স্ত্রী ও ছেলে মেয়েকে নিয়ে দিনাতিপাত করছেন। তিনি একটি কেটলি নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় হাঁট-বাজারে পায়ে হেঁটে হেঁটে চা বিক্রি করেন। দিন শেষে যা পান তা দিয়ে সংসারের খরচ জোগাতে অনেক কষ্ট হয়ে পড়ে।তার কষ্টের যেন সীমা থাকেনা। একসময় তিনি পানের ঢালা নিয়েও বিভিন্ন হাঁট-বাজারে খিলী পান বিক্রি করত । ছিদ্দিক আহমদ বয়স এখন বেশী হওয়ায় কাজ করতে অনেক কষ্ট হয়। ৬ মেয়ের মধ্যে ৪ মেয়েকে ধার-দেনা, এলাকার বিত্তবানদের কাছ থেকে সহযোগীতা নিয়ে বিয়ে দেন। ছেলে ১জন ছোট্ট একটি দোকানে চাকরী করে। তার ১ মেয়ে মারাও যান। বর্তমানে তার ১ ছেলে এবং ১ মেয়ে পড়ালেখা করছেন। অনেক সময় ছিদ্দিক আহমদ চা বিক্রি করার সময় অসুস্হতা বোধ করেন। তার শরীরে কয়েক ধরণের রোগ বাসা বেঁধেছে।
চা বিক্রেতা ছিদ্দিক আহমদ জানান, ও বাজি আমি বেশী অসহায়। দীর্ঘ ২৪ বছর ধরে চা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছি। ৪মেয়েকে অতি কষ্টে বিয়ে দিয়েছি। আমার শরীর এখন অসুস্হ। এখন কষ্ট করতে মন চাইনা। তারপরও সংসারে একটু খরচ জোগাতে বিভিন্ন দোকানে, হাটে বাজারে পায়ে হেঁটে হেঁচে গিয়ে চা বিক্রি করি। এতে যা পাই তা দিয়ে সংসারের খরচ জোগাতে অনেক কষ্ট হয়। তারপরও তিনি থেমে থাকেনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




