
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি চাম্বি রাবারড্যামের উপকারভোগী প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর সকালে চুনতি চাম্বিখাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে চাম্বিখাল সমবায় সমিতির অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম।
চাম্বিখাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মাস্টার মাহাবুবর রহমানের সভাপতিত্বে মৎস্য চাষী ও সংগঠক মুহাম্মদ রেজাউল বাহার রাজার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মং এছেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কাজী শফিউল ইসলাম, চুনতি ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সলিম উল্লাহ।
একইদিন চুনতি চাম্বি লেক শিশু পার্কে সংযোজন করা হয় শিশুদের জন্য বিনোদন কেন্দ্র বিমান স্থাপন করা।
শিশু পার্কে সংযোজন কৃত বিনোদন হিসেবে শিশুদের জন্য বিমান সংযোজনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মং এছেনসহ অন্যান্য অতিথিবৃন্দরা।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন,কৃষি হচ্ছে দেশের অর্থনীতির মূল ভিত্তি। প্রান্তিক কৃষকরা কৃষি কাজ করার ফলে বিভিন্ন ফসলাদি উৎপাদন সম্ভব হয়েছে। তাদের এ সম্ভাবনার ফলে কৃষি উৎপাদন আরও বাড়বে এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনা বাস্তবায়নের মাধ্যমে কৃষকরা লাভবান হবেন।
চাম্বিলেকে শিশুদের জন্য বিনোদন স্পট খেলনার বিমান স্থাপন উদ্বোধনকালে ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন,
খেলনার বিমান স্থাপনের কারণে শিশুদের বিনোদনের একটি নতুন মাধ্যম হিসেবে কাজ করবে। এই ধরনের সংযোজন সাধারণত শিশুদের খেলার আগ্রহ বাড়বে এবং পার্কে নতুন আকর্ষণ তৈরি করতে সহায়তা করবে বলেও জানান তিনি।
সভায় চাম্বিখাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড এর সেক্রেটারি আবদুল লতিফ, স্থানীয় ইউপি সদস্য জানে আলম প্রকাশ জানু মেম্বারসহ ম্যানেজিং কমিটির সদস্য ও উপকারভোগী কৃষকদের প্রতিনিধিরা, শিক্ষক, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















