ঢাকা ১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদ দেখা যায়নি,১আগস্ট ঈদুল আযহা

দেশবাংলা ডেস্কঃ

দেশের আকাশে ১৪৪১ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ১ আগস্ট সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে চাঁদ দেখা সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে কমিটি।
ধর্মসচিব নুরুল ইসলামের সভাপত‌িত্বে সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদসহ আলেম ওলামাসহ কমিটির সদস‌্যরা উপস্থিত ছিলেন। এ তথ‌্য নিশ্চিত করেন ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন।
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ৩১ জুলাই। আর পবিত্র হজ অনুষ্ঠিত হবে ৩০ জুলাই। যদিও করোনা পরিস্থিতির কারণে এবার খুবই সীমীত পরিসরে হজ পালিত হবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

চাঁদ দেখা যায়নি,১আগস্ট ঈদুল আযহা

প্রকাশিত: ০৯:৩১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০