ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চরম্বা মজিদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন আনোয়ার

রায়হান সিকদার, লোহাগাড়াঃ

লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ৮৮নং মজিদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন মজিদার পাড়ার ফজু মিয়ার পুত্র তরুণ সংগঠক ও ব্যবসায়ী মুহাম্মদ আনোয়ার হোসাইন।সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি’র প্রতিনিধি (শিক্ষানুরাগী) হিসাবে তাঁকে মনোনীত করা হয়। বিষয়টি উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন নিশ্চিত করেছেন।নব নির্বাচিত সভাপতি আনোয়ার হোসাইন তার অনুভুতি প্রকাশ করতে গিয়ে উক্ত প্রতিবেদককে বলেন,মহান আল্লাহর কাছে শোকরিয়া।উক্ত বিদ্যালয়ের সভাপতি হতে পেরেই নিজেকে ধন্য মনে করছি । তিনি আরো বলেন,বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাবো ইনশাল্লাহ। তরুণ সংগঠক ও ব্যবসায়ী আনোয়ার হোসাইন চরম্বা মজিদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসাবে নির্বাচিত হওয়ায় বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।তাকে এমপি’র মনোনীত (শিক্ষানুরাগী) নির্বাচিত হওয়ায় সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড.আবু রেজা নদভী এমপি, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল,উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক সাবেক ছাত্রনেতা ফজলে এলাহী আরজুকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

চরম্বা মজিদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন আনোয়ার

প্রকাশিত: ০৯:১৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮