রায়হান সিকদার,লোহাগাড়াঃ
আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।দিবসটি উপলক্ষে লোহাগাড়া উপজেলার চরম্বা উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন জানানো হয়েছে। এতে অংশগ্রহণ করেন ডাঃ সফিকুর রহমান ট্রাস্টের চেয়ারম্যান, লোহাগাড়ার গর্বিত সন্তান নারীনেত্রী ডাঃ উম্মে সালমা মুনমুন।পরে চরম্বা উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয় কর্তৃক মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে এক অালোচনা সভা ও বার্ষিক পুরুষ্কার বিতরণী অনুষ্টান অনুষ্টিত হয়েছে।উক্ত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ডাঃ সফিকুর রহমান ট্রাস্টের চেয়ারম্যান, লোহাগাড়ার গর্বিত সন্তান নারীনেত্রী ডাঃ উম্মে সালমা মুনমুন।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, চরম্বা ইউপির বার বার নির্বাচিত সভাপতি প্রবীণ আওয়ামীলীগ নেতা মরহুম বদিউল আলম চেয়ারম্যানের সুযোগ্য পুত্র, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক বিশিষ্ট ব্যাংকার মোজাহিদ বিন কাইছারের সভাপতিত্বে অনুষ্টানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দরা উপস্হিত ছিলেন। অনুষ্টান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার তুলে দেন প্রধান অতিথি বিশিষ্ট নারীনেত্রী ডাঃ উম্মে সালমা মুনমুন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















