
রায়হান সিকদার,দেশবাংলা ডট নেটঃ
লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাস্টার মোহাম্মদ শফিকুর রহমান গুরুত্বর অসুস্হ। শারিরীক দুর্বলতা ও হার্ডের সমস্যাজনিত কারণে আজ ১৪জুন দুপুর ১টার দিকে লোহাগাড়া মা`মনি হাসপাতালে ভর্তি হন। তার অবস্হা অাশংকা জনক দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক চমেকে প্রেরণ করেছেন।
অসুস্থতার খবর পেয়ে লোহাগাড়া মা মনি হাসপাতালে দেখতে যান চরম্বা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান।
এসময় চেয়ারম্যানের চিকিৎসার খোঁজ খবর নেন। ব্যবসায়ী নুরুল ইসলামও সাথে ছিলেন।
চরম্বা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান জানান, চেয়ারম্যান শফিকুর রহমান সাহেব শারিরীকভাবে কিছুদিন ধরে অসুস্হতার কারণে তার নিজ বাড়ীতে চিকিৎসা সেবা নিচ্ছিলেন। আজকে তার শারিরীক অবস্থা ও হার্ডের সমস্যাজনিত কারণে লোহাগাড়া মা`মনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।সেখানে তার অবস্হা আশংকা জনক দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক চেয়ারম্যান সাহেব কে উন্নত চিকিৎসা চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে নেওয়ার কথা বলে। চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়া হয়েছে।
চরম্বা ইউপি চেয়ারম্যান ও চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রবীণ শিক্ষাবিদ মাস্টার মোহাম্মদ শফিকুর রহমানের সুস্হতার জন্য চরম্বাসহ লোহাগাড়াবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















