
লোহাগাড়া প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে মেম্বার পদে লড়বেন বলে ঘোষণা দিয়েছেন চরম্বা বাইয়ার পাড়ার কৃতি সন্তান,সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ এনামুল হক এনাম।
এনাম ওই এলাকার মরহুম মৌলভী আবদুল আলীমের পুত্র।
এনামুল হক এনাম উক্ত প্রতিবেদককে জানান,
আমি এলাকার মানুষের ভালবাসা চাই,সমর্থন চাই, দোয়া চাই। দীর্ঘদিন ধরে রাজনীতির পাশাপাশি সমাজ সেবামুলক কাজে এবং এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি। দীর্ঘদিন সুনামের সাথে চরম্বা ইউনিয়ন তাঁতীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলাম। এলাকায় জনগণের বুক ভরা ভালবাসা পেয়েছি। ২নং ওয়ার্ডবাসীর সেবা এবং এলাকার মানুষের উন্নয়নে কাজ করতে আগামী নির্বাচনে মেম্বার পদে নির্বাচন করব । আমি শতভাগ আশাবাদী জনগণ আমাকে ভালবেসে ভোট দিয়ে বিজয়ী করে তাদের সুখে-দুঃখে পাশে থাকার সুযোগ করে দিবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী এনামুল হক এনাম এলাকার মানুষের ভালবাসা,সমর্থন ও দোয়া কামনা করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




