
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় চরম্বা ইউনিয়ন পরিষদের ব্যতিক্রমী আয়োজন হিফজুল কোরআন প্রতিযোগিতা।
২০ ডিসেম্বর (শনিবার) দিনব্যাপী ছিল এ আয়োজন। এ হিফজুল কোরআন প্রতিযোগিতায় চরম্বার ৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩১ জন কোরআনি হাফেজ অংশ গ্রহণ করেন। উভয় বিভাগে ৫জন করে মোট ১০জনকে বিজয়ী ঘোষণা করেন বিচারকরা।
প্রথম অধিবেশন সকালে চরম্বা ইউপি মাঠে বিচারকের দায়িত্ব পালন করেন
তানভিরুল উম্মা হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ নুরুল ইসলাম,আর রহমান তাহফিজুল কোরআন মাদ্রাসার পরিচালক পরিচালক মাওলানা আব্দুর রহমান।
প্রতিযোগিতা শেষে একইদিন সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ মাঠে পুরুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
চরম্বা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ,সৈয়দ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহকারি প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিউল আলম সাকিব।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম আব্দুল গফুর, চরম্বা উচ্চ বিদ্যালয়ের সভাপতি
অ্যাডভোকেট শফিকুল আলম লিটন, চরম্বা দারুল আরকাম একাডেমি দাখিল মাদ্রাসার সহ- সুপার মৌলানা আব্দুল করিম, চরম্বা মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার সুপার মৌলানা হাফেজ ওসমান গনি, আমির হামজা, আলমগীর নুরুল হক সওদাগর, সাবেক ইউপি সদস্য নুরুল হক, সাবেক ইউপি সেক্রেটারি ওয়াহিদুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কফিল আশরাফ জিহান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















