
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের আতিয়ার পাড়ার এলাকাবাসীর উদ্যোগে ২৮ ডিসেম্বর রাতে অত্র এলাকার গর্বিত সন্তান, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্হাপনা অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শফিউল আলম সাকিবের সার্বিক তত্বাবধানে ইছালে ছওয়াব ও তাফসিরুল কোরআন মাহফিল আতিয়ার পাড়াস্হ মাঠ প্রাঙ্গণে অনুষ্টিত হয়েছে।
অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক সালাহ উদ্দিন হিরু।
চরম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার মুহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে সভায় সংবর্ধিত অতিথি ছিলেন দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের সহকারী প্রকৌশলী, লোহাগাড়ার চরম্বা আতিয়ার পাড়া গ্রামের গর্বিত সন্তান ইঞ্জিনিয়ার মুহাম্মদ শফিউল আলম সাকিব।
প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কোরআন ইসলামী ব্যক্তিত্ব মুফতি ইখতিয়ার আরেফি।
তাফসিরুল কোরআন মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,চরম্বার
আগামী দিনের অাশা আকাঙ্কার প্রতীক, যুব সমাজের অহংকার,সাবেক ছাত্রনেতা মুহাম্মদ আসহাব উদ্দিন, লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের উত্তরসূরী, ছাত্রলীগ নেতা ইনজামামুল হক চৌধুরী যুবরাজ,চরম্বা ইউপি সদস্য মুহাম্মদ সৈয়দ আহমদ, মাস্টার আহমদ হোসেন, মাস্টার মুহাম্মদ রফিক উদ্দিন,চরম্বা ইউনিয়ন তাঁতীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ এনামুল হক, ব্যবসায়ী মুহাম্মদ মোস্তাক আহমদ,মুহাম্মদ মিনহাজ উদ্দিন, ছাত্রলীগ নেতা মুহাম্মদ রবিউল ইসলাম প্রমুখ।
মাহফিলের শুরুতে নাতে রাসুল পরিবেশন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত শিল্পী ওবাইদুল্লাহ।
ওয়ায়েজ ছিলেন চট্টগ্রাম নিউ চাঁদগাও আবাসিক জামে মসজিদের খতিব মুহি উদ্দিন মাহবুব (পিএসডি গবেষক)।

অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু বলেন,মানুষের ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির একমাত্র গ্যারান্টি হচ্ছে ইসলাম।
ইসলাম মানুষের জন্য একটি পরিপূর্ণ জীবন বিধান।ইসলাম মানুষকে মানবতা, ইনসানিয়াত শিক্ষা দেয়। তিনি আরো বলেন,
আমাদের সবাইকে পিতা-মাতার সাথে সবসময় সম্মান করতে হবে এবং সুন্দর ব্যবহার করতে হবে বলেও তিনি জানান।
অনুষ্টান পরিচালনা করেন মুহাম্মদ জহির উদ্দিন ও মুহাম্মদ শহীদুল ইসলাম।
অনুষ্টানে কুরআন ও হামদ নাদত প্রতিযোগীতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার তুলে দেন অতিথিবৃন্দরা।
বিশেষ করে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের সহকারী প্রকৌশলী হিসেবে চরম্বা আতিয়ার পাড়া গ্রামের গর্বিত সন্তান ইঞ্জিনিয়ার মুহাম্মদ শফিউল আলম সাকিব পদোন্নতি লাভ করায় আতিয়ার পাড়া বাসী তাকে সম্মাননা স্বারক প্রদান করেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















