ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চরম্বায় মাটিখেকোদের তথ্য সরবরাহ করার দায়ে যুবককে অর্থদণ্ড ও কারাদণ্ড, স্কেভেটর জব্দ

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় রাতের আঁধারে কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ১টি স্কেভেটর জব্দের পাশাপাশি মাটিখেকোদের নিকট অভিযানের তথ্য সরবরাহ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় রেজাউল করিম নামে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

অর্থদণ্ড ও কারাদণ্ডপ্রাপ্ত রেজাউল করিম উপজেলার চরম্বা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নুর কাশেম বাড়ির মৃত নুর আহমদের পুত্র।

সোমবার (২ মার্চ) গভীর রাতে উপজেলার চরম্বা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

অভিযানকালে বাংলাদেশ সেনাবাহিনী, লোহাগাড়া থানা পুলিশ ও আনসার সদস্য ও চরম্বা ইউপি প্যানেল চেয়ারম্যান সৈয়দ হোসেনসহ অন্যন্যরা  উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট, লোহাগাড়ার ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টপসয়েল কাটার সময় ১টি স্কেভেটর জব্দ করা হয়েছে। এ ছাড়াও মাটিখেকোদের নিকট অভিযানের তথ্য সরবরাহ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় রেজাউল করিম নামে এক যুবককে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন- ২০২৩ এর ১০ হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। প্রত্যেক ইউনিয়নে এ রকম অভিযান চলমান থাকবে বলে বলেও জানান তিনি

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

চরম্বায় মাটিখেকোদের তথ্য সরবরাহ করার দায়ে যুবককে অর্থদণ্ড ও কারাদণ্ড, স্কেভেটর জব্দ

প্রকাশিত: ১০:৩৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬