ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চরম্বায় বনবিভাগের জায়গা থেকে মাটি কাটার দায়ে স্কেভেটর ও ডাম্পার জব্দ

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় বনবিভাগের জায়গা থেকে মাটি কাটার দায়ে অভিযান চালিয়েছে পদুয়া বনবিভাগ।

গতকাল দিবাগত রাত ২টার দিকে উপজেলার চরম্বা মাইজবিলা আশ্রয়ন প্রকল্পের পার্শ্বে এলাকায় এ অভিযান পরিচালনা করে একটি স্কেভেটর ও একটি ডাম্পার জব্দ করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ রিয়াদুর রহমান ভূঁইয়া।

অভিযানকালে বনবিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ রিয়াদুর রহমান ভূঁইয়া বলেন, উপজেলার চরম্বা মাইজবিলা আশ্রয়ন প্রকল্পের পার্শ্বে এলাকায় রিজার্ভের জায়গা থেকে অবৈধভাবে মাটি কাটছিল প্রভাবশালীরা। এলাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে একটি স্কেভেটর ও একটি ডাম্পার জব্দ করা হয়। জব্দকৃত ডাম্পার ও স্কেভেটরটি পদুয়া বনবিভাগের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে মাটি কাটার জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

চরম্বায় বনবিভাগের জায়গা থেকে মাটি কাটার দায়ে স্কেভেটর ও ডাম্পার জব্দ

প্রকাশিত: ০২:৫১:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬