ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চরম্বায় ইটভাটার পরিত্যক্ত টিনের ঘরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান,চোলাইমদসহ দুইজন আটক

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুজন মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।এসময় তাদের কাছ থেকে ১শত ৫২ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়

বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার চরম্বা মাইজবিলা নজির মেম্বারের ইটভাটার পরিত্যক্ত টিনের ঘর থেকে তাদেরকে আটক করা হয়।

আটক মাদক কারবারিরা হলেন বান্দরবান সদরের টংকাবতি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লতাছড়ি পাড়ার মৃত ছিদ্দিক আহমদের পুত্র হাবিবুল্লাহ (৫৫) এবং বান্দরবান সদরের টংকাবতি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ত্রিপুরা পাড়ার জহনা ত্রিপুরার পুত্র আর জয় ত্রিপুরা (২০)।

সুত্রে জানা গেছে,উপজেলার চরম্বা মাইজবিলা নজির মেম্বারের ইটভাটার পরিত্যক্ত টিনের ঘরে মাদক ব্যবসায়ীরা চোলাইমদ বেচাকেনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী লোহাগাড়া জোন এর ক্যাপ্টেন ওয়ালিদ বিন মওদুদ’র নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম এবং লোহাগাড়া থানা পুলিশের বিশেষ টিম নিয়ে যৌথভাবে অভিযান চালিয়ে উক্ত ঘর থেকে পালানোর চেষ্টা করলে তাদের দুজনকে আটক করে এবং এক শত ৫২ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একশত ৫২লিটার চোলাই মদসহ ২জন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং শুক্রবার সকালে তাদের দুজনকে চট্টগ্রাম আদালতে প্রেরন করা হয়েছে বলেও তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

চরম্বায় ইটভাটার পরিত্যক্ত টিনের ঘরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান,চোলাইমদসহ দুইজন আটক

প্রকাশিত: ০৮:৪৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫