রায়হান সিকদার,লোহাগাড়াঃ
মুহাম্মদ আসাহাব উদ্দিন।তিনি চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ ও লালন করে দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ততা ছিলেন। তিনি বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগে নেতৃত্ব দিয়েছেন।সাবেক ছাত্রনেতা মোঃ আসাহাব উদ্দিন আগামী চরম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে শোনা যাচ্ছে। তিনি এলাকায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তিনি এলাকার অসহায় মানুষকে তার নিজস্ব তহবিল হতে সার্বিকভাবে আর্থিক সহযোগীতা ও সহমর্মিতার হাত প্রসারিত করে যাচ্ছেন।
চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চরম্বার আগামী দিনের আশা আকাঙ্কার প্রতীক মুহাম্মদ আসাহাব উদ্দিনের সাথে আলাপকালে তিনি উক্ত প্রতিবেদককে বলেছেন, দীর্ঘদিন ধরে এলাকায় মানুষের কল্যাণে ও মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছি। আমি চরম্বাবাসীর সেবা করতে চাই। চরম্বার সর্বস্তরের জনগণের ভালবাসা নিয়ে আগামী চরম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করব ইনশাল্লাহ। তিনি চরম্বাবাসীর কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 





















