
রায়হান সিকদারঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাবেক এমপি শাহজাহান চৌধুরী তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টায় লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর শাহজাহান চৌধুরী বলেন বলেন, লাইসেন্সবিহীন ও অবৈধ অস্ত্র উদ্ধার করা দরকার। আগামী দিনের বাংলাদেশের নিরাপত্তার জন্য আমীরে জামাত ড. শফিকুরের নেতৃত্বে দশ দল একত্রে হয়েছে যেটি বাংলাদেশ ও ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে ৫৪ সালে একবার হয়েছিল এবং এখন হয়েছে। অস্ত্র উদ্ধারের ব্যাপারে সরকার যে আশ্বাস দিয়েছে, সে আশ্বাস বাস্তবায়ন হয় তাহলে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন হবে।
এ সময় উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ, উপজেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, উপজেলা নায়বে আমির হাফিজুল হক নিজামী, উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ আ ন ম নোমান প্রমুখ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















