ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম-১৫ আসনে তিন প্রার্থীর মনোনয়নই বৈধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া–সাতকানিয়া) আসনে মনোনয়নপত্র দাখিলকারী তিনজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার (৪ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, যাচাই-বাছাইয়ে বৈধ প্রার্থী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরী, বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা আমিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শরীফুল আলম চৌধুরী।
এদিকে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে যেসব প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা হয়েছে, তারা আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তি হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

চট্টগ্রাম-১৫ আসনে তিন প্রার্থীর মনোনয়নই বৈধ

প্রকাশিত: ০৬:১৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬