
সাতকানিয়া প্রতিনিধি
চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা করছেন সাতকানিয়া পৌরসভার বাসিন্দা ব্যবসায়ী আমান উল্লাহ জাহাঙ্গীর। তিনি ইতিমধ্যে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যলয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও তা পূরণ করে জমা দিয়েছেন। তার বাড়ি সাতকানিয়া পৌরসভার ৮ নং ওয়াড়ে। তিনি কাদেরীয়া প্রর্পাটিজ ডেভলাপমেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক। আওয়ামীলীগের মনোনন প্রত্যাশা করে ফরম সংগ্রহ ও জমা দেওয়ার বিষয়টি তিনি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি দীর্ঘ দিন থেকে ডেভলাপমেন্ট ব্যবসার সাথে সম্পৃক্ত এলাকার গরীব, দুঃখী মানুষদের আমি বিভিন্ন ভাবে সহায়তা করে আসছি। আওয়ামীলীগের মনোনয়ন পেলে আরো ব্যাপক আকারে কাজ করতে পারব। তিনি বলেন, সাতকানিয়া-লোহাগাড়া আসনটি জামায়াতের ঘাটি হিসেবে পরিচিত। এ আসনে আরো অনেক জন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা করছেন। কিন্ত আমি দলীয় মনোনয়ন পেলে তাদের চাইতে অনেক সহজে জয় লাভ করতে পারব। কারন আমার বাড়িটায় হচ্ছে পৌরসদরে। সাতকানিয়াসহ লোহাগাড়ায় আমার বিশেষ একটি গ্রহণ যোগ্যতা রয়েছে। এটি কাজে লাগিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আসনটি উপহার দিতে পারব।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















