
নিজস্ব প্রতিবেদকঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে সহযোগিতা ও প্রচারণায় আসন ভিত্তিক সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
২২জানুয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত কমিটিতে লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলুকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে।
চট্টগ্রাম-১৫ আসনের ধানের শীষের প্রার্থী লায়ন নাজমুল মোস্তফা আমিনকে বিজয়ী করার জন্য সর্বোচ্চ সহযোগিতা ও প্রচারণায় অংশগ্রহণ করবেন বলে নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা, দক্ষিণ জেলা বিএনপির সদস্য ফৌজুল কবির ফজলু দৃ্ঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















