[primeitworld_print id="27312"]
ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম-১৪ আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ, দুই স্বতন্ত্র প্রার্থীর বাতিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। যাচাই শেষে সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে প্রয়োজনীয় এক শতাংশ ভোটার সমর্থনের ঘাটতি থাকায় দুইজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এ যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. রাজিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
যাঁদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, তাঁরা হলেন—
ওমর ফারুক (এলডিপি), আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ (বাংলাদেশ জাতীয়তাবাদী দল), মৌলভী মো. সোলাইমান (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), মোহাম্মদ বাদশা মিয়া (জাতীয় পার্টি), মোহাম্মদ আবদুল হামিদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), এইচ. এম. ইলিয়াছ (ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ) এবং স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম রাহী।
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন বৈধ করার জন্য প্রয়োজনীয় ভোটারের এক শতাংশ সমর্থনপত্রে ঘাটতি ও ত্রুটি থাকায় মোহাম্মদ মিজানুল হক চৌধুরী ও মোহাম্মদ নুরুল আনোয়ারের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
বাতিল হওয়া প্রার্থীরা আইন অনুযায়ী নির্ধারিত সময়ে আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তি শেষে চট্টগ্রাম-১৪ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

চট্টগ্রাম-১৪ আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ, দুই স্বতন্ত্র প্রার্থীর বাতিল

প্রকাশিত: ০৯:২৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬